Eduitbd

ঢাবি প্রযুক্তি ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ঢাবি প্রযুক্তি ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশিত হয়েছে। আজকের পোস্টে ঢাবি প্রযুক্তি ইউনিটের ভর্তি যোগ্যতা, ভর্তি ওয়েবসাইট, অধিভুক্ত কলেজের নাম নিয়ে বিস্তারিত আলোচনা করব।

ঢাবি প্রযুক্তি ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬

ঢাবি প্রযুক্তি ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬
eduitbd.com

ঢাবি প্রযুক্তি ইউনিট সার্কুলার ২০২৬ | DU Technology Unit Admission Circular 2026 

এ পর্যায়ে ঢাবি প্রযুক্তি ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী সকল গুরুত্বপূর্ণ তারিখ এবং সময় সূচি নিয়ে আলোচনা করব।

  • অনলাইনে আবেদন শুরু :- ১৪ জানুয়ারি ২০২৬
  • আবেদন শেষ :- ২৮ ফেব্রুয়ারি ২০২৬
  • প্রবেশপত্র ডাউনলোড: ১০ মার্চ ২০২৬ থেকে
  • ভর্তি পরীক্ষা: ৪ এপ্রিল ২০২৬ (শনিবার)
  • ভর্তি পরীক্ষার সময় :- সকাল ১১:০০টা – দুপুর ১২:৩০টা
  • আবেদন মাধ্যম :- অনলাইন
  • আবেদন ওয়েবসাইট: collegeadmission.eis.du.ac.bd

ঢাবি প্রযুক্তি ইউনিট ভর্তি ফি

এ বছর আবেদিন ফি রাখা হয়েছে ৮৫০ টাকা।অনলাইনে আবেদন ফরম পূরণের পর নির্ধারিত সময়ের মধ্যেই আবেদন ফি পরিশোধ করতে হবে।

ঢাবি প্রযুক্তি ইউনিট ভর্তি যোগ্যতা

  • ঢাবি প্রযুক্তি ইউনিটে আবেদনের জন্য প্রার্থীকে HSC / এই সমমান পরীক্ষায় ২০২৫ সালের মধ্যেই উত্তীর্ণ হতে হবে। 
  • SSC /এই সমমান পরীক্ষায় ২০২০-২০২৩ সালের মধ্যে উত্তীর্ণ হতে হবে। 
  • এছাড়াও SSC ও HSC প্রতিটিতে কমপক্ষে GPA 3.00 থাকতে হবে৷ 
  • সেই সাথে SSC ও HSC মিলিয়ে মোট GPA 6.50 (চতুর্থ বিষয়সহ) থাকতে হবে৷ 

ঢাবি প্রযুক্তি ইউনিট ভর্তি পরীক্ষার পদ্ধতি

  • ভর্তি পরীক্ষা MCQ পদ্ধতিতে নেওয়া হবে। মোট নম্বর থাকবে ১২০।
  • ভর্তি পরীক্ষার সময় ১ ঘণ্টা ৩০ মিনিট।
  • পাশ নম্বর হলো ৪৮।
  • কোন নেগেটিভ মার্কিং নেই।

ঢাবি প্রযুক্তি ইউনিট ভর্তি পরীক্ষার নম্বর বণ্টন

ঢাবি প্রযুক্তি ইউনিটে ভর্তির জন্য মোট চারটি বিষয় ভর্তি পরীক্ষা নেওয়া হবে।প্রতিটি বিষয়ের নম্বরসহ দেওয়া হলো

বিষয় – নম্বর

  • ইংরেজি – ১৫ মার্ক
  • পদার্থবিজ্ঞান- ৩৫ মার্ক
  • রসায়ন – ৩৫ মার্ক
  • গণিত – ৩৫ মার্ক

মোট নম্বর ১২০।

ঢাবি প্রযুক্তি ইউনিট ভর্তি পরীক্ষার সিলেবাস 

ভর্তি পরীক্ষা ২০২৫ সালের HSC পরীক্ষার সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে।

ঢাবি প্রযুক্তি ইউনিট রেজাল্ট ২০২৬

ভর্তি পরীক্ষার মেধা তালিকা ভর্তি পরীক্ষার নম্বর ও SSC ও HSC পরীক্ষার GPA (চতুর্থ বিষয়সহ) সহ কম্বাইন্ড দেওয়া হবে। এছাড়াও সম্পূর্ণ মেধা তালিকা প্রযুক্তি ইউনিটের ওয়েবসাইটে পিডিএফ আকারে দেওয়া হবে। 

ঢাবি প্রযুক্তি ইউনিট কলেজের নাম ও আসন সংখ্যা 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিটের অন্তর্ভুক্ত মোট ছয়টি কলেজ রয়েছে।কলেজ গুলোর আসন সংখ্যা সহ নিচে দেওয়া হল।

  • ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ – ১৮০ টি
  • ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ – ১৮০ টি
  • বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ – ১২০ টি
  • NITER (টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং) – ৬০০ টি
  • শ্যামলী ইঞ্জিনিয়ারিং কলেজ – ২৫০ টি
  • সাইক ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি – ১৩০ টি

মোট আসন সংখ্যা হলো ১৪৬০ টি।

ঢাবি প্রযুক্তি ইউনিট ওয়েবসাইট 

ঢাবি প্রযুক্তি ইউনিটের আবেদন collegeadmission.eis.du.ac.bd – এই ওয়েবসাইট থেকে করতে পারবেন। 

ঢাবি প্রযুক্তি ইউনিট সাবজেক্ট 

ঢাবি প্রযুক্তি ইউনিটের অধীনে সাবজেক্ট গুলো হলো

  • কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE)
  • ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE)
  • সিভিল ইঞ্জিনিয়ারিং (Civil Engineering)
  • টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং (Textile Engineering)
  • মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (Mechanical Engineering) 

এগুলো ছিল du technology unit subject list. এছাড়াও প্রতিটি কলেজে বিভিন্ন সাবজেক্ট রয়েছে।সাবজেক্ট চয়েসের সময় ওয়েবসাইটে গেলেই পেয়ে যাবেন। 

FAQ

ঢাবি প্রযুক্তি ওয়েবসাইট কি? 

collegeadmission.eis.du.ac.bd

সাত কলেজে আবেদন করতে কত টাকা লাগবে? 

সাত কলেজের আবেদন ফি ৮০০ টাকা। 

ঢাবি অধিভুক্ত ইঞ্জিনিয়ারিং কলেজ কি কি? 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ইঞ্জিনিয়ারিং কলেজ মোট ছয়টি। 

  • ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ 
  • শ্যামলী ইঞ্জিনিয়ারিং কলেজ 
  • সাইক ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি
  • ফরিদপুর ইঞ্জিনিয়ারিং কলেজ 
  • বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজ 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি ইউনিট কি? 

ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট সমূহ নিয়ে কয়েকটি কলেজ রয়েছে যেগুলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত।এই সবগুলো কলেজ নিয়ে ঢাবি প্রযুক্তি ইউনিট গঠিত।   

শেষকথা 

আজকের আর্টকেলে ঢাবি প্রযুক্তি ইউনিট ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬, ঢাবি প্রযুক্তি ইউনিট সাবজেক্টসহ অন্যান্য সকল গুরুত্বপূর্ণ গতি তথ্যাবলী দেওয়ার চেস্টা করেছি।এছাড়া ভর্তি সংক্রান্ত যেকোনো প্রশ্ন আমাদের কমেন্টে করতে পারেন।

নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬

আহসানউল্লাহ ইউনিভার্সিটি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬ 

অনার্স ১ম বর্ষ, ২য় বর্ষ, ৩য় বর্ষ, ৪র্থ বর্ষের ইংরেজি বিভাগের বইয়ের তালিকা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top