জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬ সম্প্রতি প্রকাশিত হয়েছে।টোটাল তিনটি কোর্সের ভর্তি যোগ্যতা, ভর্তি ফি ও আবেদন পদ্ধতি নিয়ে আজকের আর্টিকেল আলোচনা করব।যারা মাস্টার্সে ভর্তি হতে চান, আজকের আর্টিকেলটি আপনাদের জন্য হেল্পফুল হবে।
জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬

NU Masters Admission Circular 2026
এক নজরে মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি সকল গুরুত্বপূর্ণ তারিখ ও সময় গুলো দেখে নেওয়া যাক।
- আবেদন শুরু: ২২ জানুয়ারি ২০২৬
- আবেদন শেষ: ১৯ ফেব্রুয়ারি ২০২৬
- আবেদন ফি: ১০০০ টাকা
- ক্লাস শুরুর তারিখ: ১ এপ্রিল ২০২৬
- আবেদন ওয়েবসাইট: www.nu.ac.bd/admissions
মাস্টার্স ভর্তি যোগ্যতা 2026
জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬ এর প্রতিটি কোর্সে মাস্টার্স ভর্তির আলাদা রিকোয়ারমেন্ট রাখা হয়েছে।এ পর্যায়ে অনার্স কমপ্লিট করেছেন এমন শিক্ষার্থীদের জন্য ভর্তি যোগ্যতা নিয়ে আলোচনা করব।
অনার্স থেকে মাস্টার্সে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের ক্ষেত্রে
- যারা চার বছর মেয়াদী অনার্স কোর্স কমপ্লিট করেছেন,তাদের জন্য ন্যূনতম CGPA 2.25 বা মোট নম্বর ৪৫% থাকতে হবে।
- ২০১৯–২০২৩ শিক্ষাবর্ষে উত্তীর্ণ শিক্ষার্থীরা মাস্টার্স এর জন্য আবেদন করতে পারবেন।
পাস ডিগ্রীধারীরা এই কোর্সে সরাসরি আবেদন করতে পারবে না।
প্রিলিমিনারি থেকে মাস্টার্স
প্রিলিমিনারী থেকে যারা মাস্টার্সে ভর্তি হতে চান তাদের প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
- ২০১৯ থেকে ২০২২ শিক্ষাবর্ষে উত্তীর্ণ শিক্ষার্থীরা মাস্টার্সে আবেদন করতে পারবেন।
- প্রিলিমিনারী টু মাস্টার্স (নিয়মিত) পরীক্ষায় ন্যূনতম ৪৫% নম্বর থাকতে হবে অথবা জিপিএ ২.২৫ পেতে হবে।
- সেই সাথে ০৩ বছর মেয়েদী স্নাতক পরীক্ষায়ও একই ফলাফল থাকতে হবে।
দ্বৈত ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য
বর্তমানে যে সকল শিক্ষার্থী মাস্টার্স অন্য কোন কোর্সে অধ্যায়নরত আছেন, তারা ২০২৩ – ২৪ শিক্ষাবর্ষে নতুন করে ভর্তি হতে পারবেন না। ভর্তির সময় এই সংক্রান্ত একটি অঙ্গীকারনামা স্ক্যান করে আপলোড করতে হবে
যদি কোন শিক্ষার্থী তারপরও দ্বৈত ভর্তি হয়, তাহলে বিশ্ববিদ্যালয় কর্তিক ঐ শিক্ষার্থীর ভর্তি ও রেজিস্ট্রেশন বাতিল করা হবে
তবে কোনো কোর্সে ভর্তি রয়েছেন এমন শিক্ষার্থীরা পূর্ববর্তী ভর্তি বাতিল করে এই কোর্সে ভর্তি হতে পারবেন।একবার আগের কোর্সের ভর্তি বাতিল করলে তা পুনরায় বহাল করার কোনো সুযোগ-ই থাকবে না।
মাস্টার্স ভর্তির মেধা তালিকা ও নির্বাচন পদ্ধতি
- স্নাতক ও প্রিলিমিনারী টু মাস্টার্স কোর্সের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাতালিকা দেওয়া হবে।
- যে কলেজ থেকে স্নাতক ও প্রিলিমিনারি টু মাস্টার্স কোর্স সম্পন্ন করেছেন, তারা সেই কলেজেই যদি মাস্টার্স এর জন্য আবেদন করেন, তাহলে অগ্রাধিকার পাবেন।
- এ অগ্রাধিকার শুধুমাত্র প্রথম মেধা তালিকার জন্য প্রযোজ্য।
- দুই বা ততোধিক আবেদনকারী শিক্ষার্থীর মেধাক্রম সমান হলে, যার বয়স কম তাকে ভর্তির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে।
- ফলাফল প্রথমে মেধা তালিকা, এরপর কোটা এবং এরপর রিলিজ স্লিপের মাধ্যমে ফলাফল দেওয়া হবে
- যে সকল শিক্ষার্থীর মেধাতালিকায় নাম আসবে না কিংবা ভর্তি না হওয়া বা ভর্তি বাতিল করা শিক্ষার্থীরা রিলিজ স্লিপের সুযোগ পাবেন।
- রিলিজ স্লিপে একজন শিক্ষার্থী পর্যায়ক্রমে ০৩ টি কলেজ নির্বাচন করতে পারবেন।
- তবে প্রাথমিক আবেদনের ফরম ফি জমা না দিলে অথবা কলেজ কর্তৃক আবেদন নিশ্চিত না হলে ওই শিক্ষার্থী রিলিজ স্লিপের জন্য আর যোগ্য হবেন না।
জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি আবেদন পদ্ধতি
জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি ২০২৬ এর আবেদন সম্পূর্ণভাবে অনলাইন করতে হবে।এজন্য ধাপে ধাপে আবেদন প্রক্রিয়াটি বর্ণনা করা হলো :-
ধাপ ১:- ওয়েবসাইটে লগইন করুন
প্রথমে আপনার ফোনের যে কোন ব্রাউজার থেকে www.nu.ac.bd/admissions ওয়েবসাইটে প্রবেশ করুন।এরপর “Masters (Regular)” অপশন এ ক্লিক করুন। এরপর রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে লগইন করুন।
ধাপ ২: আবেদন ফরম পূরণ
এই পেজ আপনার ব্যক্তিগত তথ্য যেমন নাম, জন্মতারিখ, জাতীয় পরিচয়পত্র নম্বর, মোবাইল নম্বর ইত্যাদি দিতে বলবে। এগুলো সঠিকভাবে পূরণ করুন। এরপর আপনার শিক্ষাগত যোগ্যতা দিন
- অনার্স বা প্রিলিমিনারি পাশের বিষয় ও গ্রেড/CGPA সঠিকভাবে পূরণ করুন
- যে বিষয়ে মাস্টার্সে ভর্তি হতে চান সেই বিষয় নির্বাচন করুন
- এরপর ঠিকানা ও যোগাযোগের তথ্য ঠিকভাবে দিন, এই যোগাযোগের নাম্বারে পরবর্তীতে কোড পাঠানো হবে।
- যদি কোনো কোর্সে আগে ভর্তি হয়ে থাকেন তাহলে সেই তথ্য সঠিকভাবে আপডেট করুন।
ধাপ ৩: প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড
- আপনার সদ্য তোলা পাসপোর্ট সাইজ ছবি (JPG/PNG, 300×300 পিক্সেল) আপলোড করুন।
- সেই সাথে৷ স্বাক্ষর (JPG/PNG), Academic Certificate/Transcript ও আপলোড করুন।
ধাপ ৪: আবেদন ফি পরিশোধ
আবেদন ফি 1000 টাকা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পরিশোধ করুন অথবা NU অনুমোদিত ব্যাংক শাখায় গিয়ে ফি দিয়ে আসবেন।
ধাপ ৫: আবেদন সাবমিশন
সব তথ্য যাচাই করে Submit বাটন ক্লিক করুন।
জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি ফলাফল ফলাফল ২০২৬
মাস্টার্স এর ফলাফল NU এর অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হবে।এছাড়াও SMS-এর মাধ্যমে ফলাফল জানতে পারবেন।ফলাফল জানার জন্য NU <space> ATMF <space> Roll Number লিখে 16222 নম্বরে পাঠিয়ে দিন।
অনেকেই মাস্টার্স নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন করে থাকেন।এ পর্যায়ে মাস্টার্স কোর্স নিয়ে আপনাদের আরো কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব।
বাংলাদেশের মাস্টার্স কত বছরের?
ম্যাক্সিমাম টাইমেই মাস্টার্স কোর্স ০১ বছরের হয়ে থাকে।তবে কিছু কোর্স ২ বছরের ও হয়।
উন্মুক্ত মাস্টার্স খরচ কত?
উন্মুক্ত ০১ বছর মেয়াদী মাস্টার্স কোর্সেএ খরচ সর্বনিম্ন ১৮০০০ টাকা থেকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা।
এছাড়াও দুই বছরের মাস্টার্স কোর্সে রয়েছে যেখানে টোটাল ৩৫০০০ টাকার মতো খরচ হয়ে থাকে।
অনার্স ও ডিগ্রির মধ্যে পার্থক্য কি?
- অনার্স ও দুটি মধ্যে মেইন পার্থক্য হচ্ছে অনার্স ০৪ বছর মেয়াদী কোর্স এবং ডিগ্রি ০৩ বছর মেয়াদী কোর্স।
- অনার্সের রেজিস্ট্রেশনের মেয়াদ ০৭ বছর এবং ডিগ্রীর রেজিস্ট্রেশনের মেয়াদ ছয় বছর।
- অনার্স বলতে স্নাতক সম্মান বুঝানো হয় আর ডিগ্রী বলতে শুধুমাত্র স্নাতক কোর্স কে বোঝানো হয়।
FAQ
এক বছরের মাস্টার্স আছে কি?
হ্যাঁ আছে।ঢাকা বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়েও ০১ বছর মেয়াদি মাস্টার্স কোর্স হয়েছে।
ডিগ্রি কত বছরের কোর্স?
০৩ বছরের কোর্স
জাতীয় বিশ্ববিদ্যালয়ে কী মাস্টার্স আছে?
হ্যাঁ। টোটাল ৩ টি কোর্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
এক বছরের মাস্টার্স খরচ কত?
এক বছরের মাস্টার্স করতে ১৭ হাজার থেকে ২৫ হাজার টাকার মতো লাগতে পারে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স ভর্তি যোগ্যতা কি?
জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি হতে গেলে অনার্সে মোট নম্বর ৪৫% নম্বর থাকতে হবে।সেই সাথে শিক্ষাবর্ষ সহ আরো কিছু রিকোয়ারমেন্ট এর দরকার পড়ে
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করতে কত জিপিএ লাগে?
২.২৫ নূন্যতম জিপিএ লাগে বিশ্ববিদ্যালয় মাস্টার্স করতে গেলে।
nu Masters admission deadline
19 February 2026
NU masters admission login
www.nu.ac.bd/admissions – এই ওয়েবসাইট এ গিয়ে রেজিষ্ট্রেশন করতে হবে।
শেষ কথা
জাতীয় বিশ্ববিদ্যালয় মাস্টার্স ভর্তি ২০২৬ নিয়ে আজকে আর্টিকেলে বিস্তারিত আলোচনা করেছি৷ আশা করি মাস্টার্স ভর্তি বিজ্ঞপ্তি, ভর্তি যোগ্যতা নিয়ে আপনাদের কোন ধরনের কনফিউশন থাকবে না।তারপরও যদি মাস্টার্স ভর্তি নিয়ে কোন প্রশ্ন থেকে থাকে তাহলে আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারেন।
অনার্স ১ম বর্ষ, ২য় বর্ষ, ৩য় বর্ষ, ৪র্থ বর্ষের ইংরেজি বিভাগের বইয়ের তালিকা