একাদশ-দ্বাদশ শ্রেণীর বাংলা পাঠ্যবইয়ের অন্যতম গুরুত্বপূর্ণ গল্প হলো ‘বিলাসী’। গল্পটির রচয়িতা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এটি প্রথম প্রকাশিত হয় ১৯১৮ খ্রিস্টাব্দে ‘ভারতী’ পত্রিকায়। ন্যাড়া নামের এক কিশোরকে কেন্দ্র করে রচিত এ গল্পে সমাজের কুসংস্কার, বিভেদ এবং মানবিক প্রেমের মহিমা ফুটে উঠেছে। পরীক্ষায় প্রায়ই এ গল্প থেকে বহুনির্বাচনী প্রশ্ন আসে, তাই প্রস্তুতির জন্য নিচের MCQ গুলো গুরুত্বপূর্ণ।
বিলাসী গল্পের MCQ | বিলাসী গল্পের বহুনির্বাচনি প্রশ্ন এবং উত্তর

বিলাসী গল্পের MCQ
১. ‘বিলাসী’ গল্পের লেখক কে?
ক. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়
খ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
গ. রবীন্দ্রনাথ ঠাকুর
ঘ. মানিক বন্দ্যোপাধ্যায়
উত্তরঃ খ
২. ‘বিলাসী’ গল্প প্রথম প্রকাশিত হয়েছিল কোন পত্রিকায়?
ক. বঙ্গদর্শন
খ. ভারতী
গ. প্রবাসী
ঘ. সাহিত্য
উত্তরঃ খ
৩. ‘ঘন জঙ্গলের পথ, সাবধানে পা ফেলো।’ উক্তিটি কার মুখে বলা?
ক. ন্যাড়া
খ. খুড়া
গ. বিলাসী
ঘ. মৃত্যুঞ্জয়
উত্তরঃ গ
৪. ‘মহত্ত্বের কাহিনি আমাদের অনেক আছে।’ এখানে ‘মহত্ত্ব’ শব্দটি ব্যবহৃত হয়েছে
ক. প্রশংসাসূচক অর্থে
খ. ব্যঙ্গার্থে
গ. নিন্দার্থে
ঘ. ক্ষোভার্থে
উত্তরঃ খ
৫. ন্যাড়াদের বিদ্যালয়ে যেতে কত ক্রোশ পথ অতিক্রম করতে হতো?
ক. দুই
খ. তিন
গ. চার
ঘ. ছয়
উত্তরঃ গ
৬. পল্লিগ্রামের ছেলেদের পড়তে যাওয়ার জন্য সকাল কতটায় রওনা হতে হতো?
ক. ৫টায়
খ. ৬টায়
গ. ৭টায়
ঘ. ৮টায়
উত্তরঃ ঘ
৭. গ্রীষ্মকালে স্কুলে যাওয়ার সময় পল্লিবালকদের কী পাড়ি দিতে হতো?
ক. নদীর স্রোত
খ. ধুলার সাগর
গ. কাদা পথ
ঘ. পাহাড়ি রাস্তা
উত্তরঃ খ
৮. স্কুলপথে ন্যাড়ার সঙ্গে মাঝেমধ্যে কার দেখা হতো?
ক. খুড়া
খ. বিলাসী
গ. মৃত্যুঞ্জয়
ঘ. বিলাসীর বাবা
উত্তরঃ গ
৯. মৃত্যুঞ্জয় কোন শ্রেণির ছাত্র ছিল?
ক. ফার্স্ট
খ. সেকেন্ড
গ. থার্ড
ঘ. ফোর্থ
উত্তরঃ গ
১০. মৃত্যুঞ্জয়ের কী ধরনের বাগান ছিল?
ক. আম-কাঁঠালের
খ. জাম-লিচুর
গ. আম-জামের
ঘ. কাঁঠাল-লিচুর
উত্তরঃ ক
নিচে দেওয়া অনুচ্ছেদটি পড়ে ১১ ও ১২ নম্বর প্রশ্নের উত্তর দাও:
নিলুফা শহরের একটি পোশাক কারখানায় কাজ করে। গ্রামে কিছু লোক তার শহরে কাজ করাকে ভালো চোখে দেখে না। বাড়ি গেলে তারা নিলুফার বিরুদ্ধে বিচার বসায় এবং গ্রাম ছাড়তে বাধ্য করতে চায়। কিন্তু নিলুফা অসুস্থ মাকে রেখে কোথাও যেতে অস্বীকার করে প্রতিবাদ জানায়।
১১. অনুচ্ছেদের সাথে ‘বিলাসী’ গল্পের মিল রয়েছে
i. নারীর প্রতি নির্যাতন
ii. কুসংস্কারাচ্ছন্ন সমাজ
iii. গ্রামীণ বিচারব্যবস্থা
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ
১২. নিলুফা ও বিলাসী উভয়ের ক্ষেত্রেই প্রযোজ্য
i. প্রতিবাদী নারীসত্তা
ii. নির্যাতিত নারী
iii. কুসংস্কারের শিকার
ক. i ও ii
খ. i ও iii
গ. ii ও iii
ঘ. i, ii ও iii
উত্তরঃ ঘ
শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কিত MCQ
১৩. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম সাল
ক. ১৮৭৬
খ. ১৮৭৭
গ. ১৮৭৮
ঘ. ১৮৭৯
উত্তরঃ ক
১৪. তিনি পশ্চিমবঙ্গের কোন গ্রামে জন্মগ্রহণ করেন?
ক. হরিশপুর
খ. লাহিনীপাড়া
গ. দেবানন্দপুর
ঘ. কাঁঠালপাড়া
উত্তরঃ গ
বিলাসী গল্পের সংক্ষিপ্ত প্রশ্ন
১৫. শরৎচন্দ্রের পিতার নাম কী?
ক. শ্যামাকান্ত চট্টোপাধ্যায়
খ. মতিলাল চট্টোপাধ্যায়
গ. উপেন্দ্রনাথ চট্টোপাধ্যায়
ঘ. নীহাররঞ্জন চট্টোপাধ্যায়
উত্তরঃ খ
১৬. তাঁর মাতার নাম
ক. ভগবতী দেবী
খ. ভুবনমোহিনী দেবী
গ. শ্যামা দেবী
ঘ. সারদা দেবী
উত্তরঃ খ
১৭. শরৎচন্দ্র বাংলা সাহিত্যে সর্বাধিক খ্যাতি অর্জন করেন
ক. নাটকে
খ. ছোটগল্পে
গ. উপন্যাসে
ঘ. প্রবন্ধে
উত্তরঃ গ
১৮. কত বছর বয়সে তিনি সন্ন্যাস গ্রহণ করে গৃহত্যাগ করেন?
ক. ১৮
খ. ২১
গ. ২৪
ঘ. ৩০
উত্তরঃ গ
১৯. শরৎচন্দ্র কত সালে মৃত্যুবরণ করেন?
ক. ১৯৩৬
খ. ১৯৩৭
গ. ১৯৩৮
ঘ. ১৯৩৯
উত্তরঃ গ
২০. শরৎচন্দ্র রচিত উপন্যাস কোনটি?
ক. গোরাঁ
খ. দুর্গেশনন্দিনী
গ. গৃহদাহ
ঘ. মন্দির
উত্তরঃ গ
২১. কোন বিশেষ খ্যাতির সুবাদে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় একসময় এক জমিদারের সান্নিধ্য লাভ করেন?
ক. ছোটগল্প রচনার জন্য
খ. সংগীতচর্চার জন্য
গ. উপন্যাস রচনার জন্য
ঘ. আবৃত্তি প্রতিভার জন্য
উত্তরঃ খ
২২. সমাজের অবহেলিত ও নিম্নবর্গের মানুষের অপূর্ব মানবিক মহিমা কোন সাহিত্যিকের রচনায় ফুটে উঠেছে?
ক. মাইকেল মধুসূদন দত্ত
খ. জীবনানন্দ দাশ
গ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
ঘ. প্রমথ চৌধুরী
উত্তরঃ গ
২৩. সাহিত্যক্ষেত্রে শরৎচন্দ্রের প্রধান কৃতিত্ব ধরা হয়
ক. উচ্চবিত্তের জীবনচিত্রণে
খ. মধ্যবিত্ত সমাজের রূপায়ণে
গ. অভিজাত শ্রেণির জীবনচিত্রণে
ঘ. অন্ত্যজ ও নিম্নবর্গের জীবনচিত্রণে
উত্তরঃ ঘ
২৪. শরৎচন্দ্র রচিত প্রথম মুদ্রিত ছোটগল্প কোনটি?
ক. মহেশ
খ. বিলাসী
গ. মন্দির
ঘ. হরিলক্ষ্মী
উত্তরঃ গ
২৫. ‘কুন্তলীন’ পুরস্কার লাভ করেন তিনি কোন রচনার জন্য?
ক. মহেশ
খ. মন্দির
গ. ছোটগল্প
ঘ. আত্মজীবনী
উত্তরঃ খ
২৬. ‘দেবদাস’ গ্রন্থটি শরৎচন্দ্রের কোন সাহিত্যধারার অন্তর্ভুক্ত?
ক. ভ্রমণকাহিনি
খ. ছোটগল্প
গ. উপন্যাস
ঘ. আত্মজীবনী
উত্তরঃ গ
২৭. ‘চরিত্রহীন’ উপন্যাসের রচয়িতা কে?
ক. সৈয়দ ওয়ালীউল্লাহ
খ. সুকান্ত ভট্টাচার্য
গ. হুমায়ূন আহমেদ
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ ঘ
২৮. নিচের কোনটি শরৎচন্দ্র রচিত উপন্যাস?
ক. চোখের বালি
খ. রাজসিংহ
গ. শ্রীকান্ত
ঘ. ঘরে বাইরে
উত্তরঃ গ
২৯. ‘গৃহদাহ’ উপন্যাসের স্রষ্টা কে?
ক. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
খ. কাজী নজরুল ইসলাম
গ. জহির রায়হান
ঘ. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
উত্তরঃ ঘ
৩০. কোন জোড়াটি শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত উপন্যাসের সঠিক উদাহরণ?
ক. চরিত্রহীন – দেনা পাওনা
খ. ঘরে বাইরে – নৌকাডুবি
গ. বিষবৃক্ষ – রাজসিংহ
ঘ. মতিচুর – পদ্মরাগ
উত্তরঃ ক
৩১. ঢাকা বিশ্ববিদ্যালয় কত সালে শরৎচন্দ্রকে ডি.লিট ডিগ্রি প্রদান করে?
ক. ১৯৩৩
খ. ১৯৩৪
গ. ১৯৩৫
ঘ. ১৯৩৬
উত্তরঃ ঘ
৩২. শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মৃত্যু সাল কোনটি?
ক. ১৯৩৬
খ. ১৯৩৭
গ. ১৯৩৮
ঘ. ১৯৩৯
উত্তরঃ গ
৩৩. তিনি কোথায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন?
ক. হুগলী
খ. রেঙ্গুন
গ. কলকাতা
ঘ. আসাম
উত্তরঃ গ
বিলাসী গল্পভিত্তিক প্রশ্ন
৩৪. ন্যাড়ার স্কুলে যাতায়াতের দূরত্ব ছিল
ক. এক ক্রোশ
খ. দুই ক্রোশ
গ. তিন ক্রোশ
ঘ. চার ক্রোশ
উত্তরঃ ঘ
৩৫. ন্যাড়া ও তার বন্ধুরা দূরের স্কুলে যেত কারণ
ক. কাছের বিদ্যালয় বন্ধ ছিল
খ. কাছে কোনো স্কুল ছিল না
গ. কাছের স্কুলের বদনাম ছিল
ঘ. দূরের স্কুলের সুনাম ছিল
উত্তরঃ খ
৩৬. ‘বিলাসী’ গল্পে পল্লিগ্রামের কত শতাংশ ছেলেকে বিদ্যার জন্য দীর্ঘ পথ অতিক্রম করতে হতো?
ক. ৪০%
খ. ৬০%
গ. ৮০%
ঘ. ১০০%
উত্তরঃ গ
৩৭. ‘সরস্বতী খুশি হয়ে বর দেবেন কি’ উক্তিটি প্রকাশ করে
ক. ছাত্রদের আগ্রহ
খ. ছাত্রদের কষ্ট
গ. ছাত্রদের আনন্দ
ঘ. ছাত্রদের শহরমুখিতা
উত্তরঃ খ
৩৮. ‘ম্যালেরিয়ার কথাটা না হয় নাই পাড়িলাম’— কোন গল্পের অংশ?
ক. অপরিচিতা
খ. মাসি-পিসি
গ. বিলাসী
ঘ. আমার পথ
উত্তরঃ গ
৩৯. ‘বিলাসী’ গল্পে ভদ্রলোকরা গ্রামে কম আসেন কারণ
ক. গ্রামের পরিবেশ ভালো নয়
খ. গ্রামে শিক্ষার সুযোগ কম
গ. শহরের নাগরিক সুবিধায় অভ্যস্ত
ঘ. গ্রামের অর্থনৈতিক দুরবস্থা
উত্তরঃ গ
বিলাসী গল্পের mcq প্রশ্ন ও উত্তর
৪০. ‘কামস্কাট্কার’ রাজধানীর উল্লেখ পাওয়া যায়
ক. আহ্বান
খ. অপরিচিতা
গ. বিলাসী
ঘ. একটি তুলসী গাছের কাহিনি
উত্তরঃ গ
৪১. স্কুলের পথে ন্যাড়ার নিয়মিত দেখা হতো
ক. বিলাসীর সঙ্গে
খ. মৃত্যুঞ্জয়ের সঙ্গে
গ. খুড়ার সঙ্গে
ঘ. বুড়ো মালোর সঙ্গে
উত্তরঃ খ
৪২. ‘সম্ভবত তাহা প্রত্নতাত্ত্বিকের গবেষণার বিষয়’— বাক্যটি প্রকাশ করে
ক. বিশ্বাস
খ. ব্যঙ্গ
গ. বিস্ময়
ঘ. হতাশা
উত্তরঃ খ
৪৩. পরীক্ষার খাতায় ন্যাড়া হুমায়ূনের পিতার নাম লিখেছিল
ক. বাবর খাঁ
খ. হালাকু খাঁ
গ. তোগলক খাঁ
ঘ. চেঙ্গিস খাঁ
উত্তরঃ গ
৪৪. মৃত্যুঞ্জয় কোন শ্রেণিতে অধ্যয়ন করত?
ক. ফার্স্ট
খ. সেকেন্ড
গ. থার্ড
ঘ. ফোর্থ
উত্তরঃ গ
৪৫. গ্রামের এক প্রান্তে কার ফলের বাগান ছিল?
ক. ন্যাড়ার
খ. বিলাসীর
গ. মৃত্যুঞ্জয়ের
ঘ. খুড়ার
উত্তরঃ গ
৪৬. মৃত্যুঞ্জয়ের বাগানে প্রধানত ছিল
ক. আম ও কাঁঠাল
খ. পেয়ারা ও লিচু
গ. কলা ও আনারস
ঘ. আপেল ও কমলা
উত্তরঃ ক
৪৭. মৃত্যুঞ্জয় জীবিকা নির্বাহ করত প্রধানত
ক. চাকরির মাধ্যমে
খ. ব্যবসার দ্বারা
গ. সাপ খেলা দেখিয়ে
ঘ. আমবাগান ইজারা দিয়ে
উত্তরঃ ঘ
৪৮. মৃত্যুঞ্জয়ের খুড়ার প্রধান অভ্যাস ছিল
ক. ভাইপোর সুনাম ছড়ানো
খ. ভাইপোর দুর্নাম রটানো
গ. ভাইপোর সঙ্গে বিবাদ করা
ঘ. ভাইপোর সেবা-যত্ন করা
উত্তরঃ খ
৪৯. মৃত্যুঞ্জয়ের বাগানের অর্ধেক জমির দাবিদার ছিল
ক. ন্যাড়া
খ. ভুদেববাবু
গ. খুড়া
ঘ. সাপুড়ে
উত্তরঃ গ
৫০. ‘উপরের আদালতের আদেশে’ বলতে গল্পে বোঝানো হয়েছে
ক. হাইকোর্টের রায়
খ. স্রষ্টার বিধান
গ. জজকোর্টের নির্দেশ
ঘ. খুড়ার হুকুম
উত্তরঃ খ
৫১. ‘বিলাসী’ গল্পে মৃত্যুঞ্জয় প্রসঙ্গে ব্যবহৃত ‘সুনাম’ শব্দটি প্রকৃতপক্ষে বোঝায়
ক. খ্যাতি
খ. সম্মান
গ. প্রতাপ
ঘ. দুর্নাম
উত্তরঃ ঘ
৫২. ন্যাড়া আত্মীয়ের কাহিনি উল্লেখ করে বোঝাতে চেয়েছে
ক. স্বামীর কর্তৃত্ব
খ. প্রেমের মহিমা
গ. কৃত্রিম স্বামীপ্রেম
ঘ. স্বেচ্ছাচারিতা
উত্তরঃ গ
৫৩. অসুস্থ মৃত্যুঞ্জয় প্রায় কতদিন শয্যাশায়ী ছিল?
ক. এক মাস
খ. দেড় মাস
গ. দুই মাস
ঘ. আড়াই মাস
উত্তরঃ খ
৫৪. ন্যাড়া অসুস্থ মৃত্যুঞ্জয়কে দেখতে যায়
ক. ভোরবেলায়
খ. দুপুরে
গ. সন্ধ্যায়
ঘ. গভীর রাতে
উত্তরঃ গ
৫৫. পোড়াবাড়িতে কোন কিছুর বালাই ছিল না?
ক. আত্মীয়স্বজনের
খ. প্রাচীরের
গ. সাজসজ্জার
ঘ. আভিজাত্যের
উত্তরঃ খ
৫৬. যমরাজ মৃত্যুঞ্জয়কে নিতে পারেননি কার শক্তির জোরে?
ক. ন্যাড়ার
খ. বুড়ো মালোর
গ. বিলাসীর
ঘ. খুড়ার
উত্তরঃ গ
৫৭. সুরভীর উদাহরণে প্রযোজ্য উক্তিটি হলো
ক. মা-সরস্বতী কোথায় লুকাবেন বুঝতে পারেন না
খ. অতিকায় হস্তী লোপ পেয়েছে কিন্তু তেলাপোকা টিকে আছে
গ. বাস্তবিক যমরাজ চেষ্টার ত্রুটি করেননি
ঘ. ফুলদানিতে ভেজানো বাসি ফুলের মতো
উত্তরঃ ঘ
৫৮. অসুস্থ অবস্থায় মৃত্যুঞ্জয় কতদিন অচেতন ছিল?
ক. ৭–৮ দিন
খ. ৮–১০ দিন
গ. ১০–১৫ দিন
ঘ. ১৫–২০ দিন
উত্তরঃ গ
৫৯. মৃত্যুঞ্জয়কে সেবা করে যমের মুখ থেকে ফিরিয়ে এনেছে
ক. খুড়া
খ. ন্যাড়া
গ. বুড়ো মালো
ঘ. বিলাসী
উত্তরঃ ঘ
৬০. ‘ফুলদানিতে ভেজানো বাসি ফুলের মতো’— এই উপমাটি ব্যবহৃত হয়েছে
ক. ন্যাড়াকে বোঝাতে
খ. খুড়াকে বোঝাতে
গ. বিলাসীকে বোঝাতে
ঘ. মৃত্যুঞ্জয়কে বোঝাতে
উত্তরঃ গ
শেষকথা
উপরের প্রশ্নগুলো ‘বিলাসী’ গল্পের গুরুত্বপূর্ণ অংশ থেকে প্রস্তুত করা হয়েছে। এগুলো পড়লে আপনাদের কমন আসার সম্ভাবনা রয়েছে। তাই মনোযোগ দিয়ে পড়েন এবং গল্পের মূলভাব বুঝে নিন—তাহলেই সফলতা নিশ্চিত, ইনশাআল্লাহ।
শুভকামনা রইল!
কৃষি গুচ্ছ ভর্তি সার্কুলার ২০২৫
অনার্স ১ম বর্ষ, ২য় বর্ষ, ৩য় বর্ষ, ৪র্থ বর্ষের ইংরেজি বিভাগের বইয়ের তালিকা