Eduitbd

নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬

সম্প্রতি নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬ প্রকাশ করা হয়েছে। আজকের এই আর্টিকেলে সরকারি ও বেসরকারি নার্সিং এবং মিডওয়াইফারি ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। পাশাপাশি নার্সিং ভর্তি যোগ্যতা, ভর্তি পরীক্ষার মানবণ্টনসহ আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে।

নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬

সরকারি নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬

সরকারি ও বেসরকারি নার্সিং এবং মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে বিএসসি ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন নার্সিং কোর্সে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচি

  • আবেদনের মাধ্যম – অনলাইন
  • আবেদন শুরুর তারিখ – ১২ই জানুয়ারি ২০২৬ (সোমবার – দুপুর ১২ টা)
  • আবেদনের শেষ তারিখ – ৩১ জানুয়ারি ২০২৬ (শনিবার – রাত ১১.৫৯ টা)
  • ভর্তি পরীক্ষার ফি জমা দেওয়ার তারিখ – ০১ ফেব্রুয়ারি ২০২৬ (রবিবার রাত ১১ টা ৫৯ পর্যন্ত) 
  • প্রবেশপত্র ডাউনলোডের তারিখ – ২২-২৪ ফেব্রুয়ারি ২০২৬ 
  • প্রবেশপত্র ডাউনলোডের সময় – (রবিবার থেকে মঙ্গলবার) বিকাল ৫ টা পর্যন্ত 
  • ভর্তি পরীক্ষার তারিখ – ২৭ ফেব্রুয়ারি ২০২৬ 
  • ভর্তি পরীক্ষার সময় – শুক্রবার (সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত) 
  • ভর্তি পরীক্ষার আবেদনের ওয়েবসাইট – www.bnmc.teletalk.com.bd

নার্সিং ভর্তি পরীক্ষার ফি

  • বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষার জন্য নির্ধারিত ফি – ৭০০ টাকা
  • ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের ভর্তি পরীক্ষার ফি – ৫০০ টাকা

নার্সিং কোর্স কত প্রকার?

যারা নার্সিং ভর্তি পরীক্ষা সম্পর্কে বিস্তারিত ধারণা রাখেন না, তাদের জন্য  নার্সিং কোর্স কয় ধরনের হয় তা সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। বর্তমানে বাংলাদেশে মোট তিন ধরনের নার্সিং কোর্স চালু রয়েছে। কোর্সগুলো হলো—

  • বিএসসি ইন নার্সিং
  • ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি
  • ডিপ্লোমা ইন মিডওয়াইফারি

বিএসসি ইন নার্সিং – ব্যাচেলর অফ সাইন্স ইন নার্সিং বা সংক্ষেপে বিএসসি নার্সিং – এই কোর্সের মেয়াদ টোটাল ০৪ বছর।

ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি – এই কোর্সের মেয়াদ ০৩ বছর।

ডিপ্লোমা ইন মিডওয়াইফারি – এই কোর্সের মেয়াদ ৩ বছর। 

নার্সিং ভর্তি যোগ্যতা 2026

নার্সিং ভর্তি পরীক্ষায় আবেদন করতে হলে প্রার্থীকে অবশ্যই ২০২৩, ২০২৪ অথবা ২০২৫ সালের উচ্চ মাধ্যমিক (HSC) বা এইচএসসি এর সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

এছাড়াও ২০২১, ২০২২ অথবা ২০২৩ সালের মাধ্যমিক (SSC) বা এসএসসি এর সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।এসএসসি এবং এইচএসসি পরীক্ষার ব্যবধান তিন বছরের বেশি হতে পারবে না। 

বিএসসি ইন নার্সিং কোর্সে ভর্তি যোগ্যতা 

  • বিএসসি ইন নার্সিং কোর্সে ভর্তির জন্য প্রার্থীকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে।
  • এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট ন্যূনতম জিপিএ একত্রে ৬.৫০ থাকতে হবে এবং এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে।
  • পাশাপাশি এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ থাকতে হবে। এর কম হলে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করা যাবে না।

ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি ভর্তি যোগ্যতা 

  • এই কোর্সে ভর্তির জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যেকোনো বিভাগ থেকে উত্তীর্ণ হওয়া যাবে।
  • এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট ন্যূনতম জিপিএ একত্রে ৬.০০ থাকতে হবে।
  • এছাড়াও উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে। এর কম হলে আবেদন করা যাবে না।

ডিপ্লোমা ইন মিডওয়াইফারি ভর্তি যোগ্যতা 

  • ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে ভর্তির ক্ষেত্রেও এসএসসি ও এইচএসসি পরীক্ষায় যেকোনো বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে।
  • এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট ন্যূনতম জিপিএ একত্রে ৬.০০ থাকতে হবে।
  • এছাড়াও উভয় পরীক্ষায় আলাদাভাবে ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে। এর কম হলে ভর্তি পরীক্ষায় অংশ নেওয়া যাবে না।

নার্সিং ভর্তি পরীক্ষার মানবণ্টন

বিএসসি ইন নার্সিং

  1. বাংলা – ১৫ নম্বর
  2. ইংরেজি – ২০ নম্বর
  3. বিজ্ঞান – ৪০ নম্বর
  4. গণিত – ১০ নম্বর
  5. সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলী – ১০ নম্বর

বিজ্ঞান বিষয়ে জীববিজ্ঞান, পদার্থবিজ্ঞান ও রসায়ন অন্তর্ভুক্ত থাকবে। মোট ১০০ নম্বরের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ডিপ্লোমা ইন নার্সিং সাইন্স এন্ড মিডওয়াইফারি

  1. ইংরেজি – ২০ নম্বর
  2. বাংলা – ২০ নম্বর
  3. সাধারণ বিজ্ঞান – ৩০ নম্বর
  4. গণিত – ১০ নম্বর
  5. সাধারণ জ্ঞান ও মানবিক গুনাবলি – ২০ নম্বর

মোট ১০০ নম্বরে পরীক্ষা নেওয়া হবে।

ডিপ্লোমা ইন মিডওয়াইফারি

  1. সাধারণ বিজ্ঞান – ৩০ নম্বর
  2. বাংলা – ২০ নম্বর
  3. ইংরেজি – ২০ নম্বর
  4. গণিত – ১০ নম্বর
  5. সাধারণ জ্ঞান – ২০ নম্বর

মোট ১০০ নম্বরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

নার্সিং ভর্তি পরীক্ষার মানবণ্টন ও মেধাতালিকা প্রকাশ

ডিপ্লোমা ও বিএসসি, প্রতিটি কোর্সের জন্য ১০০ নম্বরের MCQ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হবে।ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী SSC ও HSC পরীক্ষার ফলাফলের ওপর নির্দিষ্ট নম্বর যুক্ত হবে।

  • এসএসসি পরীক্ষার প্রাপ্ত জিপিএ × ৫ = ২৫ নম্বর
  • এইচএসসি পরীক্ষার প্রাপ্ত জিপিএ × ৫ = ২৫ নম্বর

ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০। ৪০ এর কম পেলে মেধাতালিকায় স্থান পাওয়া যাবে না।মেধাক্রম অনুযায়ী সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ভর্তির সুযোগ দেওয়া হবে।

বিএসসি ইন নার্সিং এর জন্য ৭০০ টাকা এবং ডিপ্লোমা কোর্সগুলোর জন্য ৫০০ টাকা আবেদন ফি টেলিটক প্রিপেইড মোবাইলের মাধ্যমে পরিশোধ করতে হবে।অনলাইনে ফি পরিশোধের পর চূড়ান্তভাবে আবেদন সম্পন্ন করা যাবে।

Nursing Admission 2026

নার্সিং ভর্তি আবেদন ২০২৬ সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিচে উল্লেখ করা হলো –

সরকারি প্রতিষ্ঠানে বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা কোর্সে পুরুষ প্রার্থীদের জন্য ১৫% কোটা সংরক্ষিত রয়েছে।বেসরকারি প্রতিষ্ঠানে ২০% কোটা পুরুষ প্রার্থীদের জন্য নির্ধারিত থাকবে।তবে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সে শুধুমাত্র নারী শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

বেসরকারি নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬

সরকারি ও বেসরকারি নার্সিং ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি একই। একটি ভর্তি পরীক্ষার মাধ্যমেই বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানগুলোতে ভর্তি কার্যক্রম সম্পন্ন করা হয়।

Nursing Admission Website | নার্সিং ভর্তি ওয়েবসাইট

নার্সিং ভর্তি পরীক্ষার আবেদন ওয়েবসাইট –

  • স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট – www.mefwd.gov.bd
  • নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ওয়েবসাইট – www.dgnm.gov.bd
  • বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের ওয়েবসাইট – www.bnmc.gov.bd

নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬ রেজাল্ট

নার্সিং ভর্তি পরীক্ষার ফলাফল নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশ আকারে প্রকাশ করা হবে।এছাড়াও রোল ও রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে লগইন করে ফলাফল দেখা যাবে।

আহসানউল্লাহ ইউনিভার্সিটি ভর্তি বিজ্ঞপ্তি ২০২৬ 

নার্সিং পড়ার খরচ কত?

  • বাংলাদেশে নার্সিং পড়ার খরচ বিভিন্ন প্রতিষ্ঠান ও কোর্সভেদে ভিন্ন হয়ে থাকে।যেমন, বেসরকারি বিএসসি ইন নার্সিং কোর্সে খরচ আনুমানিক ২ থেকে ৪ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।
  • ডিপ্লোমা ইন নার্সিং কোর্সে খরচ তুলনামূলকভাবে কম।
  • সরকারি নার্সিং প্রতিষ্ঠানে একাডেমিক খরচ প্রায় ২০ থেকে ৩০ হাজার টাকার মধ্যে সীমাবদ্ধ।

FAQ

নার্সিং ভর্তি পরীক্ষা কবে?

২৭ ফেব্রুয়ারি ২০২৬

BSc Nursing Admission 2026

BSc Nursing Admission Exam Date – 27 February 2026

Nursing Admission 2026 Exam Date

27 February 2026

What is the cut off mark for Nursing Science 2026?

60+

What is the Nursing and Midwifery Council (BNMC)?

It is an institution that conducts nursing and midwifery admission examinations in Bangladesh.

নার্সিং ভর্তির আবেদনের শেষ তারিখ কবে?

৩১ জানুয়ারি ২০২৬ (শনিবার – রাত ১১.৫৯ টা)

নার্সিং পড়তে কত বছর সময় লাগে?

  • বিএসসি ইন নার্সিং – ৪ বছর
  • ডিপ্লোমা ইন নার্সিং – ৩ বছর

বাংলাদেশে নার্সদের বেতন কত?

প্রতিষ্ঠানভেদে মাসিক ২০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত হতে পারে।

নার্সিং করতে কত পয়েন্ট লাগবে?

ডিপ্লোমা ইন নার্সিং এর জন্য এসএসসি ও এইচএসসি পরীক্ষায় মোট জিপিএ ৬.০০ প্রয়োজন।

শেষকথা

আজকের এই আর্টিকেলে নার্সিং ভর্তি বিজ্ঞপ্তি ২০২6 | Nursing Admission Circular 2026 সম্পর্কে বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে।আপনাদের সুবিধার্থে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তারিখগুলোকে দিয়েছি। নার্সিং ভর্তি সংক্রান্ত আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন।

কৃষি গুচ্ছ ভর্তি সার্কুলার ২০২৫

মেডিকেল ভর্তি বিজ্ঞপ্তি ২০২৫-২০২৬

অনার্স ১ম বর্ষ, ২য় বর্ষ, ৩য় বর্ষ, ৪র্থ বর্ষের ইংরেজি বিভাগের বইয়ের তালিকা

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top